২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮টি প্রতিষ্ঠানের মানিচেঞ্জার লাইসেন্স বাতিল

বিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ব্যাংক আটটি প্রতিষ্ঠানের মানি চেঞ্জার লাইসেন্স বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমন খাতে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের জন্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ এর আওতায় ইস্যু করা ঢাকা, চট্টগ্রাম ও মানিকগঞ্জের মোট আটটি প্রতিষ্ঠানের মানি চেঞ্জার লাইসেন্স বাতিল করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, লুব্বা মানি এক্সচেঞ্জ, পপুলার মানি এক্সচেঞ্জ, রাজদূত মানি এক্সচেঞ্জ, ষ্টীড মানি চেঞ্জার, দিগন্ত মানি এক্সচেঞ্জ, রিফাত মানি চেঞ্জার, ওরিয়েন্টাল মানি এক্সচেঞ্জ লিমিটেড এবং এসএমটি মানি এক্সচেঞ্জ।