আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সহায়তা তহবিল করমুক্ত
আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় গঠিত সহায়তা তহবিলের ওপর থেকে সরকার সম্প্রতি কর প্রত্যাহার করে নিয়েছে।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, বাংলাদেশে আগা খান ফাউন্ডেশন ছাড়া একমাত্র আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালই এ সুবিধা পেল।
