২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃসংযোগের জন্যে সিটিসেল ও একটেলের সাথে টেলিটকের চুক্তি

টেলিটক মোবাইল ফোনের গ্রাহকরা শিগগিরই একটেল ও সিটিসেলের গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ব টেলিটক আন্তঃসংযোগের ব্যাপারে এ দুটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এ আন্তঃসংযোগ সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেন টেলিটকের কর্মকর্তারা।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বলেন, আন্তঃসংযোগ নেটওয়ার্ক স্থাপনে কিছূটা সময় লাগবে।

অপর দুটি বেসরকারি কেম্পানি গ্রামীণ ফোন ও বাংলালিংকের সাথেও শিগগিরই চুক্তি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ব্যাপারে টেলিটকের এমডি প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মালয় এবং টিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির বিন বাহরুমের সাথে পৃথক দুটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।