২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিটিএমএ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন’র (বিটিএমএ) সভাপতি এমএ আওয়াল বৃহস্পতিবার নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে তার গত ১৬ জুলাইয়ের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এ উদ্যোগে নিলেও গণমাধ্যমের ভুমিকাকে সমালোচনা করে এক চিঠিতে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি দু’ সমিতির অতীতের সৌহার্দ্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে বিটিএমএ সভাপতি আমাকে ফোন করেছেন।

বিটিএমএ সূত্র জানায়, বিটিএমএ সভাপতি চিঠিতে উল্লেখ করেন, সংবাদ সম্মেলনে আমি কখনও বিকেএমইএ বিরুদ্ধে কোন কথা বলিনি।

বিডিনিউজ কার্যালয়ে প্রাপ্ত চিঠির একটি কপিতে বলা হয়েছে “১৬ জুলাইয়ের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম দেশের বিটিএমএ’র সদস্যদের উৎপাদদিত মোট সুতার ৪৫ শতাংশ নিটওয়্যার প্রস্তুতকারকরা ব্যবহার করে বাকি সুতা দেশের পোশাক শিল্পের বিভিন্ন উপখাতে ব্যবহৃত হয়।

আওয়াল চিঠিতে বলেন, নিজেদের কাজের অংশে না থাকা সত্ত্বেও আমরা ইউটিলাইজেশন ডিকলারেশন (ইউডি) পেতে বিকেএমইএ কে সার্বিক সহযোগিতা দিয়েছি।”

তিনি বলেন, নিটওয়্যার শিল্প মালিকরা খোলা বাজারে কাপড় বিক্রি করে এমন বক্তব্য আমি দেয়নি।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বিকেএমইএ এ সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিটিএমএ সভাপতির বক্তব্য প্রত্যাহারের আহবান।