২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় দ্রুততর করতে পেট্রোবাংলাকে নির্দেশ

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ডে পরপর দুটি দুর্ঘটনায় পুড়ে যাওয়া গ্যাসের জন্য দ্রুততার সাথে নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার পেট্রোবাংলায় সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার উপর আলোচনার সময় এই নির্দেশ দেয়া হয়।

কমিটির সভাপতি আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ এর মোহাম্মদ ফারুক খান, জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি’র সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পেট্রোবাংলার চেয়ারম্যান ছাতকে খননকালে প্রথম ও দ্বিতীয় দূর্ঘটনা, চুক্তি, তদন্ত কমিটির প্রতিবেদন এবং ক্ষতিপূরণ আদায় প্রস্তুতি নিয়ে রিপোর্ট পেশ করেন।

তবে কমিটির সদস্যদের পক্ষ থেকে উত্থাপিত দুর্ঘটনার কারণ, পেট্রোবাংলা দায়িত্ব, জয়েন্ট ভেঞ্চার চুক্তি ইত্যাদি বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানী এবং বাপেক্সে এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন যে উত্তর দেন তা সন্তোষজনক ছিল না বলে সভা সূত্র জানায়।

সভায় সিদ্ধান্ত হয় কমিটি আগামীতে টেংরাটিলা দুর্ঘটনা স্থল পরিদর্শন করবে। একই সাথে এই বিষয় নিয়ে পুর্ণাঙ্গ রিপোর্ট করার জন্য একটি সংসদীয় সাব কমিটি গঠনের দাবি করা হয়। তবে ঐ প্রশ্নে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।