২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানে আইডিএ’র অনুমোদন

বিশ্বব্যাংকের ঋণ প্রদানকারী সংগঠন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ভারত ও ভিয়েতনামের পর বাংলাদেশ বিশ্বব্যাংকের তৃতীয় বৃহত্তম ঋণগ্রহীতা দেশ হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, æসহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের অনেকগুলোই অর্জনের সঠিক পথে বাংলাদেশ এগিয়ে চলছে, যার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা, এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ-সমতা ইত্যাদি।”

তবে বিশ্বব্যাংক মাতৃস্বাস্থ্য, শিশুমৃত্যু ও অপুষ্টিকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও বন্দর খাতে উন্নয়নকে জরুরি প্রয়োজন বলে উল্লেখ করে বলা হয় উচ্চতর প্রবৃদ্ধি ও দারিদ্র নিরসনে উন্নত বিনিয়োগ পরিবেশের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্বব্যাংকের প্রাথমিক মিশন হচ্ছে দারিদ্র বিমোচন। বিশ্বের দরিদ্র দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে ব্যাংকটি এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।