দেশে ডলারের ভয়াবহ কোনো সংকট নেই: এ্যাব
বেসরকারী ব্যাংকের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স (এ্যাব) বলেছে, দেশে ডলারের ভয়াবহ কোনো সংকট নেই, তবে ঘাটতি রয়েছে। চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতার কারণে এ সংকট সৃস্টি হয়েছে বলে তারা মনে করছেন।
এ সমস্যার সমাধানে ব্যাংকগুলোর রেমিট্যান্স ও রফতানি আয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া ব্যাংকগুলোকে সতর্কভাবে এলসি খুলতে সুপারিশ করা হয়েছে।
বুধবার সংগঠনের কার্যালয়ে বিদ্যমান ডলার সংকট নিয়ে এক বৈঠকে এ অভিমত প্রকাশ করা হয়। বৈঠক শেষে সংগঠনের সভাপতি ন্যাশনাল ব্যাংকের এমডি এম আমিনুজ্জামান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুর রকীব, ট্রা¯ল্ট ব্যাংকের এমডি ইকবাল ইউ আহমেদ উপস্টি’ত সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের বাড়তি ডলার না ছাড়ার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে নিজস্ব^ উৎস থেকে ডলার সংগ্রহ করে এলসি খোলার সুপারিশ করা হয়। এ লক্ষে ব্যাংকগুলোর রেমিট্যান্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের কিছু নিয়ম কানুন শিথিল করার দাবি জানানো হয়। বিশেষ করে বাইরের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের ফি প্রত্যাহারের দাবি জানানো হয়। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ গমন সহজতর করার সুপারিশ করা হয়। বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রেমিট্যান্স আনতে বিদেশে শাখা বা এক্সচেঞ্জ হাউজ খুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি দান সহজ করার দাবিও জানানো হয়।
