২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ’তে এসএমই সেল চাইছে ক্ষুদ্রশিল্প উদ্যোক্তারা

ক্ষুদ্র ও মাঝারি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানসমূহ টিকিয়ে রাখার এর নেতৃবৃন্দ স্বার্থে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প ও রপ্তানিকারক সংস্থা (বিজিএমইএ) কার্যালয়ে একটি এসএমই সেল করার দাবি জানিয়েছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ বুধবার বিজিএমইতে তাদের প্রথম বৈঠকে এ দাবি উত্থাপন করেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফউদ্দিন বলেন, আমাদের মতো মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের জন্য তহবিলএকটি প্রধান  সমস্যা।

বৈঠকে এইসব শিল্পে তহবিলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিজিএমই’র প্রতি আহবান জানানো হয়।

বিজিএমই পরিচালক মোহাম্মদ আলী, মোহাম্মদ আবু সিনহা, আবু বকর এবং মোহাম্মদ কুতুবুদ্দিন এসময় উপস্থিত ছিলেন।