বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক কনভেনশন ২৭ জুলাই
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) বার্ষিক কনভেনশন-২০০৫ নগরীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিএস সভাপতি অধ্যাপক ড. আমিনুল হক একথা জানান।
‘বি¯তৃত আইসিটি নেটওয়ার্ক, জ্ঞানভিত্তিক সমাজের প্রসার’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে এ কনভেনশন।
বিসিএস’র সহসভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাফরিন হোসেন অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এতে জানানো হয়, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিসিএস পদক দেওয়া হবে।
পাশাপাশি একটি প্রতিযোগিতারও আয়োজন করা হবে এবং বিজয়ীকে র্পুস্কৃত করা হবে। কনভেনশনে বিভন্ন বিষয়ে বেশ কটি কৌশলগত নিবন্ধ উস্থাপন করা হবে।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ কনভেনশন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এতে বিজ্ঞান ও তথ্য পযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খানও উপস্থিত থাকবেন।
বিসিএস সভাপতি জানান, এ কনভেনশনে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বুদ্ধিবৃত্তিক সম্পদ বিনিময় এবং বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ দেওয়া হবে।
সমিতির বার্ষিক সাধারণ সভার আগে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
