বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে, ৭টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৯০ কোটি টাকার তিনটি, পাঁচদিন মেয়াদী ৬৫ কোটি টাকার তিনটি এবং সাতদিন মেয়াদী পাঁচ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ১৬০ কোটি টাকার সাতটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, পাঁচদিন ও সাতদিন মেয়াদীর জন্য শতকরা পাঁচ ভাগ।
