বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৯ টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৩৪৮ কোটি টাকার পাঁচটি, তিনদিন মেয়াদী ৭৫ কোটি টাকার দুইটি, পাঁচ দিন মেয়াদী ৫২৫ কোটি টাকার দশটি এবং সাতদিন মেয়াদী ১৬০ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ১১০৮ কোটি টাকার মোট উনিশটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে সংশোধনী দিয়ে জানায়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা চার দশমিক ৫০ ভাগ, তিনদিন মেয়াদীর জন্য চার দশমিক ৭৫ ভাগ এবং চারদিন ও ছয়দিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।
