ডিএসই দুটি ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির জন্যে অনুমোদন দিয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তার বোর্ড মিটিংয়ে দুটি ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির জন্যে অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানায়।
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং পিপলস লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিস লি. নামের প্রতিষ্ঠান দুটির শেয়ার আগামী বুধবার থেকে ডিএসইতে লেনদেন শুরু হবে।
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা এবং পিপলস লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিস লি. প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকার প্রাথমিক শেয়ার মে মাসে বাজারে ছেড়েছে।
