২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল নিলামে, ৮৬৯ কোটি টাকার দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদী ট্রেজারি বিল এর ২৯তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২৮দিন মেয়াদী ৮৪৪ দশমিক ২০ কোটি টাকা, ৯১দিন মেয়াদী ৭০ কোটি টাকা, ১৮২দিন মেয়াদী ৫ কোটি টাকা এবং দুই বছর মেয়াদী শূন্য দশমিক ৫০ কোটি টাকাসহ সর্বমোট ৯১৯ দশমিক ৭০ কোটি টাকার দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৮দিন মেয়াদী ৭৯৪ দশমিক ২০ কোটি টাকা, ৯১দিন মেয়াদী ৭০ কোটি টাকা এবং ১৮২দিন মেয়াদী ৫ কোটি টাকাসহ সর্বমোট ৮৬৯ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল ২৮দিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ৬০ ভাগ থেকে শতকরা ৬ দশমিক ৬৫ ভাগ, ৯১দিন মেয়াদের জন্যে শতকরা ৬ দশমিক ৭০ভাগ এবং ১৮২দিন মেয়াদের জন্য শতকরা ৬ দশমিক ৮০ ভাগ। ৩৬৪ দিন মেয়াদী বিলের জন্য কোন দরপত্র জমা পড়েনি এবং দুই বছর মেয়াদী বিলের জন্য জমা পড়া দরপত্রটি গৃহীত হয়নি।

সূত্র জানায়, চলতি সপ্তাহে মোট ৫১৫ দশমিক ১০কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং সে হিসেবে চলতি সপ্তাহে ট্রেজারি বিলগুলোর নিট ইস্যুর পরিমাণ ৩৫৪ দশমিক ১০ কোটি টাকা বৃদ্ধি পাবে।