২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্সি ক্যাব সেক্টরে এখন শুধুই লোকসান

অতীতের অবকাঠামো ও কারিগরী অসুবিধা এবং উচ্চ সুদের জন্য ট্যাক্সি ক্যাব সেক্টর লাভজনক হচ্ছে না। শনিবার শেরাটন হোটেলে ট্যাক্সি ক্যাব পরিচালনাকারীদের উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ক্যাব অ্যাসোসিয়েশন আয়োজিত এই গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি জি এম কাদের, লিজিং অ্যাসোসিয়েশন সভাপতি এইচ কাদের চৌধুরী, নিটল গ্র“পের আবদুল মাতলুব আহমেদ, সাধারণ সম্পাদক এসআরখান প্রমুখ।

জি এম কাদের বলেন, অতীতে লিজিং কোম্পানিগুলোর কাছ থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করায় ট্যাক্সি ক্যাব সেক্টরের বিভিন্ন কোম্পানি এখন আর্থিক সংকটে রয়েছে।

তিনি বলেন, লিজিং কোম্পানিগুলো ১৮--২০ শতাংশ সুদ আদায়ের পাশপাশি অতিরিক্ত মাত্রায় রেজিস্ট্রেশন ব্যয় ক্যাব সেক্টরের লোকসান বাড়িয়ে চলেছে। সাধারণ গাড়ি রেজিস্ট্রেশনে ১২ হাজার টাকা লাগলেও ক্যাবের জন্য প্রয়োজন হচ্ছে ৪০ হাজার টাকা।      

কাদের চৌধুরী বলেন, বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী ক্যাব উৎপাদক প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাড়া কোম্পানিগুলোকে নতুন ঋণ দেওয়া হবে।

তিনি বলেন, লিজিং কোম্পানি এক সময়ে এ সেক্টরে তাদের ঋণ দানের ৭০ শতাংশ থাকলেও বর্তমানে ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি জানান, সিন্ডিকেশনের মাধ্যমে ঋণ নেওয়া হলে সবার জন্য তা হবে সুবিধাজনক।

মাতলুব আহমেদ বলেন, লিজিং কোম্পানিগুলো সুদের হার কমিয়ে নতুন ঋণ পুনর্নির্ধারণ করলে সব পক্ষই উপকৃত হবে।

এসআর খান বলেন, অতীতের অবকাঠামো ও কারিগরী অসুবিধার কারণে বর্তমানে এ সেক্টরের কিছু কোম্পানি ্ঝুঁকির সম্মুখীন।

তিনি বিআরটিএ আইন পরিবর্তন করে ক্যাব চালানোর আট বছরের সময় আরো দুই বা তিন বছর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেন। এছাড়া তিনি প্রস্তাব করেন মেয়াদ উত্তীর্ণের পর ট্যাক্সি ক্যাব বিক্রি করার আইন প্রবর্তনের।