গার্মেন্টস শ্রমিকদের সহায়তার জন্য কোটি টাকার ট্রাস্ট ফান্ড হচ্ছে
গােমગ੩টস শચিমকেদর সহায়তার জনઘ আগামী অেਇাবর নাগাদ োকািট টাকার টચাઍট ফাਫ গিঠত হে੧ছ৷
গার্মেন্টস শ্রমিকদের সহায়তার জন্য আগামী অক্টোবর নাগাদ কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠিত হচ্ছে।
শ্রমিক কল্যাণমুখি সংস্থা বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল (বিএনসি) সূত্র জানায়, সাভারে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি ভবন ধ্বসে কমপক্ষে ৬১ জন শ্রমিক নিহত এবং প্রায় শতাধিক পঙ্গু ও আহত শ্রমিকদের জন্য আপাতত এ ট্রাস্ট ফান্ড কার্যকর হবে। পরে এই ট্রাস্ট ভুমিকা রাখবে সকল গার্মেন্টস শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রে।
ট্রাস্ট গঠনে বিজিএমইএ, ট্রেড ইউনিয়ান ও ইউরোপীয় খুচরা বিক্রেতাদের প্রতিনিধি সংশ্লিষ্ট থাকবে। ট্রাস্ট ফান্ডের পরিমান দাঁড়াবে সর্বোচ্চ ৬০ কোটি টাকা।
ইউরোপীয় ক্রেতা সংস্থা বিজনেস স্যোশাল কমপ্লায়েন্স ইনসিয়েটিভ’র (বিএসসিআই) উদ্যোগে এই ট্রাস্ট ফান্ড গঠিত হচ্ছে। গত জুনে বিএসসিআই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
জানা যায়, এই কার্যক্রমের আওতায় ব্রিটিশ অডিট কোম্পানি প্রাইস কুপারসকে দায়িত্ব দেওয়া হয়। করপোরেট সামাজিক দায়িত্বশীলতা’র (সিআরএস) আওতায় ৪৩ টি ইউরোপীয় খুচরা পোশাক বিক্রেতা ও তাদের সহযোগী সংগঠনগুলো বছর দুয়েক আগে বিজনেস স্যোশাল কমপ্লায়ান্স ইনসিয়েটিভ (বিএসসিআই) গঠন করে।
ব্রাসেলস ভিত্তিক বৈদেশিক বাণিজ্য সংস্থার (এফটিএ) ইউরোপীয় খুচরা পোশাক বিক্রেতারা তাদের উৎস ক্রেতা দেশগুলোর শ্রমিক স্বার্থ রক্ষায় বিএসসিআই গঠন করে।
বাংলাদেশ ন্যাশন্যাল কাউন্সিল’র (বিএনসি) সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র এ বিষয়ে বিডিনিউজকে জানান, চলতি বছরেই স্পেকট্রাম সোয়েটারের নিহত ও পঙ্গু শ্রমিকদের সহায়তার জন্য ট্রাস্ট ফান্ড গঠিত হচ্ছে।
তিনি জানান, এই ফান্ড গঠনের আইনগত দিক তত্বাবধান করছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। একই সঙ্গে তিনি এ সর্ম্পকিত প্রয়োজনীয় দলিলপত্র তৈরির দায়িত্ব পালন করছেন।
রায় রমেশ চন্দ্র আরো জানান, এ ব্যাপারে ইন্টারন্যাশনাল টেক্সটাইল, গার্মেন্টস লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রাদার নিল কার্নি প্রত্যক্ষ ভুমিকা রাখছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক রতন সরকার বিডিনিউজকে বলেন, গার্মেন্টস মালিকদের একার পক্ষে সাভারের স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি মতো বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা করার সামর্থ্য নেই।
তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানসমূহ ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসে। ৬০ কোটি টাকা ট্রাস্ট ফান্ড গঠনের কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। এর প্রধান উদ্যোক্তা স্যোশাল কমপ্লায়ান্স ইনসিয়েটিভ (বিএসসিআই)।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম বাংলাদেশের কর্মকর্তা পলাশ কান্তি দাশ বিডিনিউজ জানান, ক্লিন ক্লথ কর্মসূচির আওতায় স্পেকট্রাম দুর্ঘটনা আর্ন্তজাতিকভাবে আলোচিত হয়। এরফলে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনে বিএসসিআই এগিয়ে আসে।
তিনি জানান, ইতিমধ্যে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির প্রধান পোশাক ক্রেতা স্পেনের ইন্ডিটেক্স গত জুনে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার ইউরো নগদ সহায়তায় দেয়।
জানা যায়, বিএসসিআই’র আওতাভুক্ত ইন্ডিটেক্সের আর্থিক সহায়তায় ইতিমধ্যে স্পেকট্রাম গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিককে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে আরো শ্রমিকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ওই আর্থিক সহায়তা বিতরণে সহযোগিতা করছে অক্সফাম বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ।
