২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বোর্ড ব্যবসায়ীদের থেকে ভ্যাট সংগ্রহের কমিটি পদ্ধতি বাতিল করেছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহের সমন্বিত কমিটি পদ্ধতি বাতিল করেছে। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ে হতাশাজনক ব্যর্থতার পর বোর্ড এ পদ্ধতি বাতিল করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এনবিআর এর পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৫ সালের এপিল পর্যন্ত   নিবন্ধিত খুচরা ও পাইকারি বিক্রেতাদের মধ্যে ৭৬ শতাংশ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ৮০ শতাংশ ভ্যাট পরিশোধ করেনি। 

এনবিআর সূত্র জানায়, এক সার্কুলারের মাধ্যমে বোর্ড ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কে সম্বন্বিত কমিটি পদ্ধতি বাতিলের পরিকল্পনা জানায়। একই সঙ্গে বোর্ডের এ সিদ্ধােেন্তর ব্যাপারে এফবিসিসিআই’র মতামত জানতে চায়।

রাজস্ব বোর্ডের এক আদেশে খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভ্যাট নির্ধারনে হয়রানি হ্রাসে  ফেব্র“য়ারি মাসে সম্বন্বিত কমিটি গঠিত হয়। কিন্ত  কমিটি পদ্ধতির মাধ্যমে ভ্যাট আদায় প্রক্রিয়া ব্যর্থ হয়।

২০০৫ সালের এপিল পর্যন্ত   ভ্যাট প্রদানের যোগ্য ৪৭ হাজার ৯ শ’ ৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১ হাজার ৫ শ’ ৯৫ টি খুচরা ও পাইকারি বিক্রেতা ২৪ কোটি ৫৫ লাখ টাকা ভ্যাট দেয়। অথচ নিবন্ধিত ৪৭ হাজার ৯ শ’ ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতার মধ্যে ভ্যাট পরিশোধযোগ্য নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫ হাজার ১ শ’ ৫৯টি। এর মধ্যে মাত্র ১০ হাজার ৪ শ’ ৭৬টি প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করছে।

এম. এস প্রোডাক্টস ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যাট পরিশোধের চিত্র আরো হতাশাজনক। এ ধরনের মোট ১ হাজার ৫ শ’ ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩ শ’ ১১টি প্রতিষ্টান ভ্যাট পরিশোধ করেছে।

এনবিআর জানায়, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যাট আদায়ে ব্যর্থতার কারণ হলো ব্যবসায়ী সমিতির প্রতিনিধি নিয়োগে বিলম্ব, কমিটির সভায় প্রতিনিধিদের অনুপস্থিতি এবং সর্বোপরি কর নির্ধারনী কার্যক্রমে কমিটি সম্পূর্ণ নিলির্প্ততা।

রাজস্ব বোর্ড  এ বিষয়ে কমিশনারদের ইতোমধ্যেই নির্দেশ দিয়েছে, কমিটির মাধ্যমে ঘোষণা প্রদান করে যে সকল ব্যবসায়ী ভ্যাট পরিশোধ করবে না, তাদের ক্ষেত্রে কমিশনাররা স্বপ্রণোদিত প্রদেয় ভ্যাটের পরিমান নির্ধারন করে আদায় করবেন।