গত অর্থবছরে মে পর্যন্ত রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি মোট রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ। জুলাই-আগস্ট মাসের রপ্তানির পরিমাণ ১ শ’ ৭৫ কোটি ৩৪ লাখ ডলার।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
মূলত নিটওয়্যার ও প্রাথমিক পণ্যের রপ্তানি বাড়ায় দুই মাসে এ বৃদ্ধি করেছে।
নিট খাতের ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি কারণে এসময় নিট রপ্তানির পরিমাণ দাড়িয়েছে ৬৬ কোটি ২৬ লাখ ডলার।
অন্যদিকে, দুই মাসে কৃষিজ পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫৫ দশমিক ৪৩ শতাংশ। ফলে কৃষিজ পণ্যের রপ্তানি পরিমান ছিল ২ কোটি ১৯ লাখ ডলার। পাট ও পাটজাত পন্য রপ্তানি যথাক্রমে ১৭ ও ১৪ শতাংশ বাড়ায় মোট পরিমান দাড়িয়েছে যথাক্রমে ৭ ও ৪৬ মিলিয়ন ডলার।
কাটা পরবর্তীতে ও’ভেন গার্মেন্টস রপ্তানি হ্রাস অব্যাহত রয়েছে। ফলে ও’ভেন খাতে দুই মাসে ৯ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে রপ্তানির পরিমান দাঁড়ায় ৭০ কোটি ডলার।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত খাদ্য এ সময়ে ১ দশমিক ৫৮ শতাংশ হ্রাস পেয়ে রপ্তানির পরিমান দাঁড়ায় ৮ কোটি ৫৫ লাখ ডলার।
এসময় টেক্সটাইল ফেব্রিক্স, রাসায়নিক দব্য, চামড়া, সিরামিক এবং কারুপন্য খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে চা, বাইসাইকেল, ফুটওয়্যার ও অন্যান্য শিল্প উৎপাদিত পন্যের রপ্তানি হ্রাস পেয়েছে।
এসময় প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি মূল্যসূচক কমেছে যথাক্রমে ২ দশমিক ১১ শতাংশ ও ৩দশমিক ৮২ শতাংশ এবং পরিমাণ সূচক বেড়েছে যথাক্রমে ২০ শতাংশ ও ১৪ শতাংশ।
এসময় প্রাথমিক ও উৎপাদিত পণ্যের রপ্তানি বৃদ্ধি হার যথাক্রমে ২১ শতাংশ ও ১৫ শতাংশ।
