বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৫টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে দুইদিন মেয়াদী ৪০৮ কোটি টাকার সাতটি, তিনদিন মেয়াদী ৩০ কোটি টাকার একটি, চারদিন মেয়াদী ১৬০ কোটি টাকার তিনটি, পাঁচদিন মেয়াদী ৬০ কোটি টাকার তিনটি এবং ছয়দিন মেয়াদী ৪০ কোটি টাকার একটি দরপত্রসহ সর্বমোট ৬শ ৯৮ কোটি টাকার মোট ১৫টি দরপত্র জমা পড়ে এবং সবগুলো গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল দুইদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ এবং তিনদিন, চারদিন, পাঁচদিন ও ছয়দিন মেয়াদীর জন্যে শতকরা ৫ ভাগ।
