২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহ কার্পেটের চার কর্মকর্তাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে এসইসি

সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ২০০৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্ধ-বার্ষিক হিসাব বিবরণী দাখিল না করায় সালেহ কার্পেট মিলস লিমিটেডের উর্ধ্বতন চার কর্মকর্তাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে। আগামী ১৫ দিনের মধ্যে তাদের জরিমানার অর্থ কমিশনে জমা দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

চার কর্মকর্তা হচ্ছেন- কোম্পানির চেয়ারপার্সন দিলারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা বেগম, পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং বদরুল হক।

নির্দিষ্ট সময়ের মধ্যে তারা জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে প্রতিদিন বিলম্বের জন্য তাদের কাছ থেকে দশ হাজার টাকা করে আদায় করা হবে।

এর আগে ২০০৩ সালের বার্ষিক সাধারণ সভা আয়োজন না করায় গত ৫ এপ্রিল এই প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে জরিমানা করে এসইসি।