বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১২টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ২৪৮ কোটি টাকার পাঁচটি, তিনদিন মেয়াদী ৮৫ কোটি টাকার দু’টি এবং পাঁচদিন মেয়াদী ১৩২ কোটি টাকার পাঁচটি দরপত্রসহ সর্বমোট ৪৬৫ কোটি টাকার মোট ১২টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ, তিনদিন ও পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ।
