২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ২২টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নিলামে একদিন মেয়াদী ৩২৫ কোটি টাকার সাতটি, দুদিন মেয়াদী ৯০ কোটি টাকার তিনটি, চারদিন মেয়াদী ৫৫ কোটি টাকার দুটি এবং পাঁচদিন মেয়াদী ১০০ কোটি টাকার একটি এবং ছয় দিন মেয়াদী ৩৩৫ কোটির নয়টি দরপত্রসহ সর্বমোট ৯০৫ কোটি টাকার মোট ২২টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৪ দশমিক ৫০ ভাগ,  দুদিন মেয়াদীর জন্যে চার দশমিক ৭৫ ভাগ এবং চারদিন, পাঁচদিন ও ছয়দিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ ভাগ ।