অর্থ আত্মসাতের দায়ে একেটেলের কর্মকর্তা গ্রেফতার
অর্থ আত্মসাতের দায়ে পুলিশ বেসরকারি মোবাইল ফোন কোম্পানি একেটেল এর একজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
একেটেল পরিচালনাকারী টিএম ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লি. রোববার ঢাকা মেট্রোপলিটন জজ কোর্টে মামলা দায়ের করার পর একেটেলে ক্রেডিট কনট্রোল বিভাগের কর্মকর্তা অভিজিৎ কুমার সাহাকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করে।
টিএম ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, অভিজিৎ সাহা কোম্পানি থেকে ৩ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
একেটেলের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপক মাসুক রহমান জানান, ২০০৩ সালের ৩১ অক্টোবর থেকে ২০০৪ সালের ৪ এপ্রিল পর্যন্ত গ্রাহকদের ফোন বিল কোম্পানিকে জমা দেননি অভিজিৎ কুমার।
ঢাকা মেট্রোপলিটন কোর্টের বিচারক আবদুল্লাহ এল বাকি অভিজিতের জমিনের আবেদন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ নিয়েছেন।
