২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া কাগজপত্র ও নম্বর প্লেট বসানো ভারতীয় রি কন্ডিশনড ট্রাক আটক করেছে বিডিআর

ভুয়া কাগজপত্র ও নম্বর প্লেট বসিয়ে বেনাপোল বন্দর দিয়ে পাচারকৃত ২৪ লাখ টাকা মূল্যের দুটি ভারতীয় রি কন্ডিশনড ট্রাক আটক করেছে বিডিআর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শনিবার রাতে বিডিআর নায়েক (সিগনাল) খালেক ও রাজ্জাকুল হায়দার কাস্টমস বিডিআর চেকপোস্টে এ দুটি ট্রাক আটক করেন। এ সময়ে ট্রাক দুটি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান ট্্রাক দুটি সঙ্গে থাকা কাগজ পত্রের সাথে এর ইঞ্জিন নম্বরের কোন মিল নেই।

বিডিয়ার সূত্র জানায়, যশোর বিডিআরের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাকারিয়ার নির্দেশে বন্দরে মালামাল খালাশ করে ভুয়া প্লেট ও আগে থেকে তৈরি কাগজপত্র দিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময়ে তা আটকে দেয়।

 এ বছরে ভুয়া কাগজপত্র ও নম্বার প্লেট বসিয়ে ভারতীয় রি কন্ডিশনড ট্রাক পাচার বৃদ্ধি পেয়েছে। একটি সূত্র জানায়, গতমাসে প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বন্দর থেকে ৩৫টি ভারতীয় রি কন্ডিশনড ট্রাক পাচার করা হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।

বেনাপোল কাস্টম বিডিআর চেকপোস্টে এ পর্যন্ত প্রায় ১ কোটি টাকার ৭টি ট্রাক আটক করেছে। এতে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

সম্প্র্রাতিক মাসে গঠিত এক চোরাচালনা সিন্ডিকেট বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় রি কন্ডিশনড ট্রাক পাচার করছে।