বেক্সিমকো গ্রুপ ৬৫ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে
বেক্সিমকো গ্রæপ শামিল ব্যাংক অব বাহরাইনকে তাদের প্রাপ্য ঋণের অংশ হিসাবে ৬৫ কোটি টাকা পরিশোধ করেছে। বেক্সিমকো গ্রæপ সূত্রে আজ সোমবার এ ঘোষনা দেয়া হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিঃ ও শামিল ব্যাংকের মধ্যে জুন ২০, ২০০৫ তারিখে সম্পাদিত চুক্তি অনুযায়ী এই ঋণ পরিশোধিত হয়।
একটি বৃটিশ আদালত সম্প্রতি বাংলাদেশী শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠীটিকে ঋণ ও সুদ বাবদ শামিল ব্যাংককে ৩২৫ কোটি টাকা প্রদানের জন্য নির্দেশ দেয় যা পরবর্তীতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ১৫৩ কোটি টাকায় নির্ধারিত হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন মাসে বেক্সিমকো বাহরাইনের শামিল ব্যাংক থেকে এই ঋণ গ্রহণ করে।
৬৫ কোটি টাকার মধ্যে বেক্সিমকো লিঃ ৫৩ কোটি টাকা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১২ কোটি টাকা পরিশোধ করে। ৫৩ কোটি টাকা পরিশোধের মাধ্যমে বেক্সিমকো লিঃ এর দায় সম্পূর্ন পরিশোধ হয়েছে। বেক্সিমকো ফার্মার অবশিষ্ট দায়ের মধ্যে ৪৬ কোটি টাকা ২০ এপ্রিল, ২০০৬ এবং ৪২ কোটি টাকা ডিসেম্বর ২০, ২০০৬ তারিখে দুই পর্বে পরিশোধ করা হবে।
এই ঋণ পরিশোধের মাধ্যমে গ্রæপের অর্থনৈতিক অবস্থা, মুনাফা এবং অর্থপ্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে বেক্সিমকো আশা প্রকাশ করছে।
বেক্সিমকো গ্রæপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ. রহমান বলেন, গ্রæপের পূনর্গঠন, ঋণ সমন্বয় করার যে পরিকল্পনা গ্রæপ গ্রহন করেছে তারই আলোকে এ ঋণ পরিশোধ করা হলো।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ইনফিউশন্স - এর একীভূতকরণের পর বর্তমানে বেক্সিমকো গ্রæপের ১০টি কোম্পানী পূঁজি বাজারে নিবন্ধিত।
