জালিয়াতির দায়ে শেয়ার বাজেয়াপ্ত
সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার একই ব্যাক্তির দুই নামে ইস্যূকৃত এক্সিম ব্যাংক লিঃ এর ১০০টি প্রাথমিক শেয়ার বাজেয়াপ্ত করেছে।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানায়, সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন নামে এক ব্যাক্তি নিজের নামের দুটি ভিন্ন বানানে একই স্বাক্ষরে ও একই ঠিকানা ব্যাবহার করে এক্সিম ব্যাংকের শেয়ার লাভের জন্য পৃথক দুটি আবেদন করে।
সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন এবং সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন উভয় নামে লটারি জিতে তিনি এক্সিম ব্যাংকের শেয়ার বরাদ্ধ পেয়ে যান।
পরবর্তিতে এসইসি একই স্বাক্ষরে দুটি আবেদন তথ্য উদৎঘটন করে এবং শেয়ার ক্রয়ের জন্য জমাকৃত যাবতীয় অর্থসহ ইস্যুকৃত শেয়ার দুটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
এসইসি বার্তায় জানায় তার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আদেশ, ১৯৬৯ এর সেকশন ২০এ তে প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ দিয়েছে।
বাজেয়াপ্তকৃত শেয়ার দুটি বিক্রি করে প্রাপ্ত সমুদয় অর্থ, সমুদয় খরচ বাদে অবশিষ্ট অর্থ অবিলম্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চিটাগাং এক্সচেঞ্জ লিমিটেডের ইনভেস্টর প্রটেকশন ফান্ড এ জমা দিয়ে কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে এসইসি।
বর্তমান নিয়ম অনুযায়ী প্রাথমিক শেয়ার লাভের জন্য এক ব্যাক্তি শুধু মাত্র দুটি আবেদন করতে পারে। একটি নিজের নামে এবং অন্যটি আরেক জনের সাথে যৌথ নামে।
বাংলাদেশের পুঁজিবাজারে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এটাই প্রথম।
