বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১৭টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে শনিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে একদিন মেয়াদী ৮১০ কোটি টাকার নয়টি, দুইদিন মেয়াদী ১৪০ কোটি টাকার পাঁচটি এবং পাঁচদিন মেয়াদী ৩০০ কোটি টাকার তিনটি দরপত্রসহ সর্বমোট ১২৫০ কোটি টাকার মোট ১৭টি দরপত্র জমা পড়ে এবং সবগুলো গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন ও দুইদিন মেয়াদীর জন্য শতকরা ৪ দশমিক ৫০ ভাগ এবং পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ ভাগ।
