২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর ন্যায়পাল বিল ২০০৫’ জাতীয় সংসদে উত্থাপিত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ‘কর ন্যায়পাল বিল ২০০৫’ মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর  স্থায়ী কমিটি বিলটি বুধবার জমা দিতে পারে।

এই বিল অনুযায়ী, কর ক্ষেত্রে শৃঙ্খলা আনতে সরকার একজন কর ন্যায়পাল নিয়োগ করবে। এর আগে ২৭ জুন মন্ত্রী পরিষদের সভায় কর ন্যায়পাল নিয়োগের সিদ্ধান্ত হয়।

কর সংক্রান্ত আইন প্রয়োগে নিয়োজিত ব্যক্তি বা কর্মচারীর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার রোধ, এ বিষয়ে তদন্ত পরিচালনা এবং প্রতিকার বা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কাজ করবেন কর ন্যায়পাল।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, কর ন্যায়পাল নিয়োগের পর দেশের কর প্রশাসন ও রাজস্ব খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কর ন্যায়পাল হবেন একজন বিচারক, তবে তা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে নয়।

বিভিন্ন অভিযোগের তিনি মিমাংসা করবেন।

অর্থমন্ত্রী চান, জুলাইয়ের মধ্যেই কর ন্যায়পাল নিয়োগ হোক।

কর ন্যায়পালের মর্যাদা হবে হাইকোর্টের বিচারকের মতো, তার একটি পৃথক কার্যালয় থাকবে।