২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার সাথে চুক্তিতে গ্যাস ও বিদ্যুতের দাম নিরূপণে বিদেশি পরামর্শক নিয়োগ করছে সরকার

ভারতের টাটা গ্র“পের সাথে সম্ভাব্য বিনিয়োগ চুক্তিতে গ্যাস এবং বিদ্যুতের দাম নিরূপণ করতে সরকার দু’জন বিদেশি পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে টাটা গ্র“পের আড়াই বিলিয়ন মার্কিন ডলার সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের আলোচনা শনিবার শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, গ্যাস এবং বিদ্যুতের মূল্য নির্ধারণ অতি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা অচিরেই এজন্য দ’ুজন বিদেশি পরামর্শক নিয়োগ করব।

বিডিনিউজকে তিনি বলেন, তাঁর মন্ত্রণালয় এ ব্যাপারে ইতোমধ্যেই পরামর্শক নিয়োগ সংক্রান্ত আদেশ চূড়ান্ত করেছে। বিদ্যুতের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ ইস্যুটির এখনই সমাধান হচ্ছে না। এ ব্যাপারে পরামর্শকদের প্রতিবেদনের ওপরে নির্ভর করা হবে।

ইতোমধ্যে টাটার সঙ্গে এই বিনিয়োগ চুক্তিতে বাংলাদেশ টাটাকে ২০ বছরের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।

ভারতের বৃহত্তম কোম্পানি টাটা বাংলাদেশে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট, ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতিবছর এক মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা এবং ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বার্ষিক ২ দশমিক ৪ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইস্পাত কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।

এই তিনটি প্ল্যান্ট চালাতে টাটার প্রতিদিন প্রয়োজন হবে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মাহমুদুর রহমান বলেন, শনিবারের আলোচনায় উভয় পক্ষ প্ল্যান্টের জন্য স্থান নির্বাচন, বিদ্যুত ক্রয়, বিনিয়োগ সুবিধার বিভিন্ন দিক এবং কয়লা উত্তোলনের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেছে।