অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার সহকারী ব্যবস্থাপক একেএম আজাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
একই শাখার উপ-ব্যবস্থাপক (সংস্থাপন) একেএম ফরিদ উদ্দিন বাদি হয়ে বরিশাল কোতয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাকরিতে থাকাকালে একেএম আজাদ ৫৭ লাখ ৬৯ হাজার তিনশ’ ৪০ টাকা আত্মসাৎ করেছেন।
একেএম আজাদ বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন।
