২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি দেশগুলোর মধ্যে বাজার প্রাপ্তি সুবিধা কার্যকর করার উদ্যোগ গ্রহণ

ইসলামী দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির জন্যে ক্রমাগত কর হ্রাসের মাধ্যমে বাজারপ্রাপ্তি সুবিধা কার্যকর করার প্রচেষ্টা গ্রহণ করেছে ট্রেড প্রেফারেন্স সিস্টেম অব অর্গানাইজেশন অব ইসলামি কনফারেন্স (টিপিএস-ওআইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বাণিজ্য অগ্রাধিকার প্রক্রিয়ার আওতাভুক্ত রয়েছে ওআইসি’র ১৪টি সদস্য।  মোট শুল্ক লাইনের ৭ শতাংশ এ প্রক্রিয়ার আওতাভুক্ত করা হবে। এর মাধ্যমে ২৫ শতাংশের বেশি কর ২৫ শতাংশে স্থীর করা হবে, এছাড়া ২৫ শতাংশ কর হ্রাস করে ১৫ শতাংশে, ১০ থেকে ১৫ শতাংশের সকল শুল্ক হারকে ১০ শতাংশে স্থীর করার প্রচেষ্টা নেয়া হচ্ছে।

সূত্র জানায়, টিপিএস-ওআইসি প্রটোকলভুক্ত দেশগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যে সমঝোতায় পৌঁছাবে বলে আশাবাদী।

টিপিএস-ওআইসিভুক্ত দেশগুলো হল, বাংলাদেশ, ইরান, মালয়েশিয়া, লিবিয়া, তিউনিশিয়া, তুরস্ক, জর্ডান, উগান্ডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, ক্যামেরুন ও লেবানন।