শেয়ার ছাড়ার অনুমতি পেল ৪টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বুধবার চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বাজারে শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে।
বুধবার সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স অ্যাণ্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
কোম্পানি চারটির প্রতি শেয়ারের মূল্যমান নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এটি জনসাধারণের জন্যে ৪৫ মিলিয়ন টাকার শেয়ার ছাড়বে। অন্যদিকে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন হচ্ছে ৬০ মিলিয়ন টাকা। তারা বাজারে ৯০ মিলিয়ন টাকার শেয়ার ছাড়বে।
প্রিমিয়ার লিজিং কোম্পানির পরিশোধিত মূলধন হলো ৪০০ মিলিয়ন টাকা। প্রতিষ্ঠানটি বাজারে ১০৫ মিলিয়ন টাকার শেয়ার ছাড়বে। এদিকে, ইসলামিক ফাইন্যান্স অ্যাণ্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১০০ মিলিয়ন টাকার শেয়ার ছাড়বে। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন হলো ১৪৭ মিলিয়ন টাকা।
