বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ২০টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী মোট ১,০৮৫ কোটি টাকার সাতটি, তিনদিন মেয়াদী মোট ৩৩৫ কোটি টাকার আটটি এবং পাঁচ দিন মেয়াদী মোট ৭৭০ কোটি টাকার পাঁচটি দরপত্রসহ মোট ২,১৯০ কোটি টাকার মোট ২০টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর মধ্যে একদিন এবং তিনদিন মেয়াদীর জন্যে সুদের হার ছিল শতকরা ৪ দশমিক ৫০ ভাগ এবং পাঁচ দিন মেয়াদীর জন্যে সুদের হার ছিল শতকরা ৪ দশমিক ৭৫ভাগ ।
