চলতি অর্থবছরে চাল আমদানি বেড়েছে ১৩৫ শতাংশ
চলতি অর্থবছরে প্রথম ১১ মাসে আগের বছরের তুলনায় চাল আমদানি বেড়েছে ১৩৫ শতাংশ। একই সময়ে গম আমদানির বৃদ্ধি পায় ৫৯ শতাংশ। ব্যাংলাদেশ ব্যাংকের সূত্র এ তথ্য জানায়।
মূলধনী যন্ত্রপাতি আমদানি ৬০.৭ শতাংশ বেড়েছে।
বাংলাদেশে ব্যাংকের এক কর্মকতা জানায়, চলতি অর্থবছরে জুলাই-মে সময়ে এক হাজার ৩০১ কোটি ডলারের নতুন এলসি খোলা হয় । যা গত অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ২২ শতাংশ বেশি।
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে , এ সময়ে অন্যান্য ভোগ্য পণ্যের বড় ধরনের বৃদ্ধি ঘটেছে। যদিও শিল্পজাত পন্য, টেক্সটাইল ফেবিক্স, গামেন্টস এক্সেসরিজ,তুলা ও সিনথেটিক ফাইবারের হ্রাস ঘটেছে।
