২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ওয়ানের প্রাথমিক শেয়ার বরাদ্দে সম্মতি দিয়েছে এসইসি

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গ্রামীণ মিউচুয়্যাল ফান্ড ওয়ান (জিএমএফও) এর ১৭০ মিলিয়ন টাকার প্রাথমিক শেয়ার বরাদ্দের (আইপিও) সম্মতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মোট বরাদ্দের ৫০ মিলিয়ন টাকা যাবে পাবলিক অফারে। এর মধ্যে ৪৫ মিলিয়ন টাকার গ্রাহক হবার সুযোগ পাবে বাংলাদেশে বসবাসকারী সাধারণ বিনিয়োগকারীরা এবং বাকি পাঁচ মিলিয়ন টাকার গ্রাহক হবে প্রবাসী বাংলাদেশীরা।

এ ফান্ডে স্পন্সরের অবদান থাকবে ১৬ দশমিক পাচ মিলিয়ন টাকা এবং শীর্ষ ব্যাংক ও র্অথকরী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রি পাবলিক অফারের গ্রাহককত্ব্ থাকবে ১০৩ দশমিক পাঁচ মিলিয়ন টাকার।

এই ফান্ডের স্পন্সর গ্রামীণ ব্যাংক ও ট্রাস্টি হলো গ্রামীণ ফান্ড এবং বাংলাদেশে এটি এ ধরনের দ্বিতীয় বেসরকারি পদক্ষেপ। প্রথম ফান্ড চালু করে এইমস অব বাংলাদেশ লিমিটেড।

এই ফান্ডের হেফাজতকারি হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড এন্ড চার্টার্ড ব্যাংক। দেশের একমাত্র বেসরকারি সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড এর বিনিয়োগ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।

আগামী ১১ জুলাই থেকে জনসাধারণের জন্য ৫০ মিলিয়ন টাকার শেয়ার ছাড়া হবে এবং এটি ১৬ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এই ব্যাপারে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (www.secbd.org), গ্রামীণ ব্যাংকের (www.grameen.com) এবং এইমস অব বাংলাদেশ লিমিটেড (www.aims-bangladesh.com) এর ওয়েব সাইটে বুধবার থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।