বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৬টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী মোট এক হাজার আট শ’ ৮০ কোটি টাকার ১৬টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর সুদের হার ছিল শতকরা চার দশমিক ৫০ ভাগ।
