২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নতুন ১০০ টাকার নোট

সহজে আসল ও নকল নোট চিহ্নিত করার লক্ষ্যে শিগগিরই ১৫২৬৫ মিমি পরিমাপের নতুন একশ টাকার নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 11:06 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদের স্বাক্ষরবাহী নতুন এই নোট ২৮ জুন মতিঝিল অফিস থেকে চালু হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এই নোট ইস্যু করা হবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমান গর্ভনরের স্বাক্ষর ছাড়াও নতুন মুদ্রণের নোটটির অন্য একটি নতুন বৈশিষ্ট্য হচ্ছে সামনের দিকের উপরাংশে ইংরেজি সংখ্যা একশ মূল্যমান সম্পূর্ণভাবে রঙ পরিবর্তনশীল কালিতে মুদ্রণ। উল্লেখ্য, পূর্ববর্তী ইস্যুতে এই মূল্যমানের শুধমাত্র উপরের অর্ধাংশে রঙ পরিবর্তনশীল কালি ব্যবহৃত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তির্যকভাবে নাড়াচাড়ায় ইংরেজি মূল্যমানের রঙের সোনালী থেকে সবুজে পরিবর্তন আসল নোট চেনা সহজতর করবে।

নতুন মুদ্রণের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।