স্থানীয় গার্মেন্টস শিল্প মালিক নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক ক্রেতাদের বৈঠক সোমবার
কোটা পরবর্তী সময়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস’র সম্ভাবনা নিয়ে স্থানীয় শিল্প নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক ক্রেতারা সোমবার ঢাকায় ‘ফোরাম অন দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
স্থানীয় পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এপ্রিলের ১১ তারিখে স্পেকট্রাম সোয়েটার ইণ্ডাষ্ট্রি ভবন ধসের পর ‘ফ্যাক্টরি কমপ্লায়েন্স’ একটি আলোচিত ইস্যুতে পরিণত হওয়ায় এই সম্মেলন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে ক্রেতারা দেশের ‘ফ্যাক্টরি কমপ্লায়েন্স’ নিয়ে আলোচনা করবে।
স্থানীয় গার্মেন্টস শিল্প নেতৃবৃন্দ জানান, সাভারের ফ্যাক্টরি ভবন ধসের কারণে স্থানীয় শিল্প পিছিয়ে পড়ায় তারা ক্রেতাদের সামনে একটি ইতিবাচক চিত্র তুলে ধরবেন।
সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক সরকার ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনসহ ১৫০টিরও বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। রোববার ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এমএফএ ফোরাম যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করবে, যার মাধ্যমে বৈরী মনোভাব সম্পন্ন ওই দুই সংগঠন প্রথমবারের মতো এক কাতারে আসবে।
সম্মেলনে গ্যাপ, মার্কস এণ্ড স্পেনসার ও লেভি স্ট্রস’র মতো বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা ও ব্র্যান্ড, বাংলাদেশ গার্মেন্ট শিল্প নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা যোগ দেবেন। কোটা পরবর্তী সময় আরও ভালভাবে অনুধাবনের জন্য ব্রাণ্ড এণ্ড রিটেইলার, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও ফোরামের সমন্বয়ে ২০০৪ সালের প্রথম দিকে এমএফএ ফোরাম গঠিত হয়।
বিশ্ব পোষাক ও টেক্সটাইাল শিল্পে যখন বিশৃঙ্খলা চলছে তখন এ শিল্পের ওপর অনেকাংশে কর্মসংস্থান ও রপ্তানি আয় নির্ভরশীল বাংলাদেশের পোষাক ও টেক্সটাইল শিল্পের স্থিতীশিলতা ও বৃদ্ধির জন্য কৌশল উন্নয়ন করতে হবে।
এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ’র বোর্ড পরিচালক এবং আন্তর্জাতিক টেক্সটাইল গামের্ন্টস ও লেদার ওয়ার্কাস ইণ্ডাষ্ট্রি’র সাধারণ সম্পাদক নেইল কার্ণি বলেন, এই সম্মেলন সংশ্লিষ্ট সকলকে চাঙ্গা করে তুলবে।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’র সভাপতি আনিসুল হক বলেন, আমাদের জন্য এই সম্মেলন অত্যন্ত বড় ইস্যু। সম্মেলনে ফ্যাক্টরি কমপ্লায়েন্স ইস্যু নিয়ে আলোচনা করা হবে। আমরা এই সম্মেলনের মাধ্যমে উভয় পক্ষের স্বার্থ রক্ষার চেষ্টা করব।
সম্মেলনের উদ্বোধন করবেন বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী।
২০০৩-০৪ সালে গার্মেন্ট পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ ৫,৬৮৬ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। ২০০২-০৩ সালে যার পরিমাণ ছিল ৪,৯১২ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার।
