ভোগ্য পণ্যে আমদানি গত বছরের তুলনায় ৪৮৫ শতাংশ বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ভোগ্য পণ্য আমদানি গত বছরের একই সময়ের তুলনায় তুলনায় ৪৮৫ শতাংশ বেড়েছে। এ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ভোগ্য পণ্য আমদানির জন্য ১৪২ কোটি ৭১ লাখ ডলারের নতুন এলসি খোলা হয়।
এ খাতে এপ্রিল পর্যন্ত অমীমাংসিত এলসি’র পরিমান ছিল ৪০ কোটি ডলার। ব্যাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের সরাসরি নিয়ন্ত্রণ থাকার কারণে গত বছরে ভোগ্য পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু, ২০০৩ সালের ডিসেম্বরে এলসি মাজির্নের ওপর বাংলাদেশ ব্যাংক তার নিয়ন্ত্রন তুলে নয়। ফলে বাজার নির্ভর ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারিত হচ্ছে।
ভোগ্যপণ্যের আমদানি বৃদ্ধি সম্পর্কে হাবিব ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, এ বছরে বন্যার কারণে খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ বেড়েছে। এখন ব্যাংলাদেশ ব্যাংকের পরিবর্তে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারিত হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘকাল সরাসরি নিয়ন্ত্রণ থাকার পর প্রথম বছরে চাল ও গম ছাড়া অন্যান্য ভোগ্য পণ্যের আমদানি তেমন বাড়েনি। ব্যাংলাদেশ ব্যাংকের কাছে এখনও পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে।
এ অর্থবছরে ভয়াবহ বন্যার কারণে গত বছরের তুলনায় বড় মাত্রায় চাল ও গমের আমদানি বেড়ে যায়। গত অর্থবছরের তুলনায় এ বছরে চাল আমদানি বেড়েছে ১৩০ শতাংশের বেশি। একই সময়ে গম আমদানি প্রায় ৮০ শতাংশ বেড়েছে।
তবে বন্যার প্রভাব না থাকলেও অস্বাভাবিক হারে চিনি ও দুগ্ধজাত খাদ্যের আমদানি বেড়েছে। গত বছরের তুলনায় এ বছরের এপ্রিল পর্যন্ত এ দুই খাতে প্রায় ৩০ শতাংশের বেশি আমদানি হয়েছে। যদিও আর্ন্তজাতিক বাজারে ক্রমাগত গুড়া দুধের দাম বেড়ে যাওয়ায় আমদানি হ্রাস পেয়েছে।
এ বছরে ভোগ্য পণ্যের মধ্যে একমাত্র ভোজ্য তেল আমদানি হ্রাস পেয়েছে।
আমদানিকৃত ভোগ্য পন্যের মধ্যে তাজা ও শুকনো ফল আমদানিও বেড়েছে। এর মধ্যে প্রক্রিয়াজাত ফল আমদানি বাড়ার হার আগের তুলনায় বেশি।
