২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন বস্ত্র শিল্পে ৩০ বাংলাদেশিকে প্রশিক্ষণ দেবে

বস্ত্র ও সূতা শিল্পের ওপর প্রশিক্ষণ নিতে বাংলাদেশ ৩০ জন ম্যানেজার ও টেকনিশিয়ানকে এক মাসের জন্য চীনে পাঠাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি সূত্র জানায়, প্রশিক্ষণবাবদ চীন ১০ মিলিয়ন মার্কিন ডলার দেবে।

ইআরডি’র একজন কর্মকর্তা বলেন, ৩০ জন ম্যানেজার ও টেকনিশিয়ানকে মনোনীত করার জন্য আমরা রোববারের মধ্যে সংস্থাপণ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাব।

৩০ জনের মধ্যে সরকারি বস্ত্র খাত থেকে ১৫ জন এবং বাকি ১৫ জনকে বেসরকারি বস্ত্রখাত থেকে মনোনীত করা হবে।

সবকিছু চূড়ান্ত করার আগে চীন বাছাই তালিকার অনুমোদন দেবে।

ইআরডি’র একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সম্প্রতি বাংলাদেশে চীন দূতাবাসের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, প্রশিক্ষণ বাবদ চীনের সাহায্য বংলাদেশ যদি গ্রহণ করতে চায়, তাহলে এ বছরের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে।

ওই কর্মকর্তা বিডিনিউজকে বলেন, চীনের বস্ত্র খাত ব্যাপক উন্নতি সাধন করেছে, এক্ষেত্রে বাংলাদেশ তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

এ বছরের সাত এপ্রিল চীনের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে বাংলাদেশ সেদেশে ৩০ জনকে প্রশিক্ষণের উদ্দেশ্যে পাঠাবে বলে একটি চুক্তি হয়।

বেইজিংয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।