২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নারী শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হচ্ছে

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বৃহস্পতিবার থেকে বিশ্ব নারী শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে সারা বিশ্বের প্রায় ৯শ’ নারী নেত্রী তাদের মতামত ও কৌশল বিনিময় এবং ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ব্যবসা ও সরকারের সঙ্গে জড়িত নারী নেত্রীদের একটি আন্তর্জাতিক পরিকল্পনা কমিটির অধীনে প্রতি বছর একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এই সম্মেলনের আয়োজন করে। শনিবার তিনদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স। মেক্সিকোর ফার্ষ্ট লেডি মার্তা শাহাগুন ডি ফক্স শুক্রবার রাতে ডিনারে সম্মেলনের তিনটি এ্যাওয়ার্ডের একটি ‘গ্লোবাল লিডারশীপ এ্যাওয়ার্ড’ প্রদান করবেন।

সম্মেলনের আয়োজকরা জানান, মেক্সিকো সিটির এই সম্মেলনে কমপক্ষে ৭২ টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র সম্মেলনে আফগানিস্তান এবং ইরাকসহ ১০ টি দেশের প্রতিনিধিদের খরচ বহন করবে। আয়োজকরা জানায়, ২০০৫ সালের সম্মেলনে প্রথমবারের মতো আফগান নারীরা অংশ নিচ্ছে।

সম্মেলনে অনভিজ্ঞ ব্যবসায়ী নারীদের সাহয্য সহযোগিতার লক্ষ্যে এবং প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের চাহিদা মেটাতে আন্তঃ সীমান্ত জোট গঠন করা হবে।

সম্মেলনে মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড, সিসকো, ক্রাফট ফুডস, ডাইমলার ক্রিসলার এবং জেনারেল ইলেকট্রিক’র মতো কর্পোরেট বিশ্বের প্রতিনিধিরাও অংশ নেবে। কোম্পানিগুলো তাদের ২০৮ জন নারী টপ এক্সিকিউটিভকে মেক্সিকো সিটিতে পাঠাবে।

চলতি বছরের বিশ্ব নারী সম্মেলনে দ্বিতীয় ওমেন’স এক্সপো (বিীঢ়ড়) আয়োজন করা হবে যেখানে অংশগ্রহণকারীদের জন্য সম্ভাব্য ক্রেতা ও অংশীদারদের সামনে তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ করে দেবে।

সম্মেলনের কর্মশালায় কৌশলগত নেটওয়ার্কিং, বাণিজ্যের মাধ্যমে মূলধারার ব্যবসায় ক্ষুদ্র উদ্যোগ বৃদ্ধি, ইলেকট্রনিক কমার্স এবং অন্যান্য বিভিন্ন থিম অনুসন্ধান করা হবে।

প্রতিবছর এককে দেশ স্বাগতিক হিসেবে বিশ্ব নারী সম্মেলন আয়োজ করে। গত বছর দক্ষিণ কোরিয়ায় এবং তারও আগের বছর মরক্কোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।