২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দাতাদের কাছ থেকে ৮১১১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঋণ ও সাহায্য নিয়েছে

স্বাধীনতার পর থেকে ২০০৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মোট ৮,১১১ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রায় ২৩ টি দেশ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ঋণ দিচ্ছে।

ঋন দাতা হিসেবে জাপান রয়েছে শীর্ষে। তাদেও ঋণের পরিমান ৩৮১৪ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ৭৭১ দশমিক ৮৭ মিলিয়ন ডলার ঋণ দিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে।

সাহায্য প্রদানকারি দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, সুইডেন, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক, ইটালি, সৌদি আরব।

মোহাম্মদ সাব্বির উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে বেসরকারিকরণের অংশ হিসেবে রপালী ব্যাংকের দুই তৃতিয়াংশ শেয়ার বেসরকারি খাতে দেয়ার কাজ প্রায় শেষ প্রান্তে।

রাষ্ট্রায়াত্ত অন্য ব্যাংকগুলোকে বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানান।