চীন ডিএপি জন্য সাপলাইস ক্রেডিটকে সহজ শর্তে ঋণে রপ্তান্তর করছে
চীন সরকার ডাই-এলমোনিয়াম ফসফেট-১ (ডিএপি-১) প্রকল্পের জন্য ৩ কোটি ১ লাখ ডলারের সাপলাইয়ার্স ক্রেডিটকে সহজ শর্তে ঋণে রপ্তান্তর করছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র এক কর্মকতা মঙ্গলবার বিডিনিউজকে জানান, চীন সাড়ে সুদের হার তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে ধার্য্য করেছে।
ইআরডি’র উদ্ধর্তন কর্মকতা জানায়, গত ৭ এপ্রিল এক কাঠামোগত চুক্তির আওতায় চীনা সরকার সুদের হার হ্রাসের সম্মত হয়। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
২০০০ সালের ১৩ সেপ্টেম্বরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (বিসিআইসি) আওতায় ডাই-এলমোনিয়াম ফসফেট-১ (ডিএপি-১) প্রকল্পের জন্য বাংলাদেশ ও চীন মধ্যে ৫ কোটি ৬ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে ২ কোটি ৫ লাখ ডলার অনুদান ও বাকী অর্থ সাপলাইয়ার্স ক্রেডিটের আওতায় দেয়া হয়।
বাংলাদেশ চীন সরকারের কাছে সাপলাইয়ার্স ক্রেডিটকে সহজ শর্তে ঋণে রপ্তান্তরের অনুরোধ করে। গত এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ঢাকা সফরে এলে সহজ শর্তে ঋণে রপ্তান্তরের জন্য এই চুক্তি সম্পাদিত হয়।
ইআরডি’র কর্মকতা জানায়, চীন সরকার ঋণদানকারী ব্যাংকে সাড়ে এক শতাংশ সুদ হ্রাসে ভর্তুকি দেবে।
