২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী জুট মিলের সাত মাসের বকেয়া পরিশোধ ও উৎপাদন চালুর দাবিতে সিরাজগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত

উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান কওমী জুট মিলের শ্রমিক কর্মচারিদের সাত মাসের বকেয়া পরিশোধ এবং মিলের উৎপাদন আগের মতো চালুর দাবিতে মঙ্গলবার সিরাজগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মিলের চার/পাঁচ হাজার শ্রমিক কর্মচারিসহ জনতা এ কর্মসূচিতে অংশ নেন। এতে আওয়ামী লীগ, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। মানব বন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।