২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ঢাকা ব্যাংকের বিরুদ্ধে সিকিউরিটি একচেঞ্জ কমিশনের জরিমানা

ঢাকা ব্যাংক সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সিকিউরিটিজ এণ্ড একচেঞ্জ কমিশন (এসইসি) তাদের বিরুদ্ধে জরিমানা করেছে এবং ব্যাংক বর্হিভূত দুটি আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসইসি সূত্রে সোমবার এ খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

একটি সূত্র জানায়, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ১৬ জুন কমিশনের এক সভায় ঢাকা ব্যাংকের বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কমিশন ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক বজলুর রহমান ও ওয়াহিদুর রহমান এবং কর্ণফুলি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজি বাজারের কাছে মূল্য সংবেদনশীল তথ্য সময় মতো প্রকাশ না করায় এ সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া কমিশন এক্সিম ব্যাংকের শেয়ার কিনতে আগ্রহী সৈয়দ আনোয়ার হোসেনের দুই নামে দুটি একাউন্ট থাকায় তার আবেদন এবং টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এসইসি চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, মুদ্রা বাজারে পরিবীক্ষণ এবং দায়বদ্ধতা আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা ব্যাংকের প্রতিনিধি হিসেবে এসকে মহিউদ্দিনের রেজিস্ট্রেশন এসইসি বাতিল করে দেয়।