২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নেতৃবৃন্দ সঙ্গে যুক্তরাজ্যে বৃহৎ ক্রেতা ম্যাটালান হোল্ডিং পিএলসি’র চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশী তৈরি পোশাক আরো অধিক পরিমাণে ক্রয়ের জন্য বিজিএমইএ’র সভাপতি আনিসুল হক যুক্তরাজ্যের বৃহৎ ক্রেতা ম্যাটালান হোল্ডিং পিএলসি’র প্রতি অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সোমবার বিজিএমইএ নেতৃবৃন্দ সঙ্গে ম্যাটালান হোল্ডিং পিএলসি’র চেয়ারম্যান জন হারগ্রিএভিসের সাক্ষাৎকালে আনিসুল হক তাকে এ অনুরোধ জানান।

জন হারগ্রিএভিস বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য আরো দক্ষ প্রতিযোগী হতে হবে এবং বিদ্যুৎ, গ্যাসসহ অবকাঠামোগত উন্নয়নে নজর দিতে হবে।

২০০০ সাল থেকে ম্যাটালান হোল্ডিং পিএলসি বাংলাদেশের তৈরি পোশাক আমদানি করে আসছে। গত বছর এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে ৬০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে। যুক্তরাজ্যে এ ক্রেতার ১৯৯টি খুচরা স্টোর হাউজ রয়েছে।

বিজিএমইএ সভাপতি বিজিএমইএ ফ্যাশন ইনিস্টিটিউটে কারিগরি সহায়তা প্রদানের জন্য জন হারগ্রিএভেসকে অনুরোধ করেন।