২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি আয় করের আওতায় আনায় দেশীয় জাহাজ কোম্পানিগুলোকে অসম প্রতিযোগিতায় নামতে হচ্ছে

সরাসরি আয় করের আওতায় আনার ফলে সমুদ্রগামী দেশীয় জাহাজ কোম্পানিগুলোকে বিদেশি কোম্পানির সাথে অসম প্রতিযোগিতায় নামতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বাজেট প্রস্তাব অনুযায়ী ২০০৫-২০০৬ অর্থ বছর থেকে সমুদ্রগামী দেশীয় জাহাজ কোম্পানিকে শতকরা চার ভাগ এবং বিদেশি কোম্পানিগুলোকে শতকরা আট ভাগ উৎস কর দিতে হবে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন চেয়ারম্যান ক্যাপ্টেন আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘দেশী বিদেশী জাহাজের মধ্যে ভাড়ার যে পার্থক্য এত দিন ছিল তা বাজেটের পর অনেক কমে যাবে।’

বেসরকারি কোম্পানি এইচআরসি শিপিং এর কর্মকর্তা খন্দকার সিরাজুদ্দীন আহমেদ বিডিনিউজকে বলেন, “এর ফলে দেশি জাহাজে পণ্য পরিবহনের বিশেষ সুবিধা হ্রাস পাবে।”

শিপিং এজেন্ট এসোসিয়েশন জানায়, সরাসরি আয় কর আরোপের ফলে দেশি জাহাজ গুলোর ভাড়া ডাবল ট্যাক্সেশান এগ্রিমেন্টের আওতাভুক্ত দেশ গুলোর জাহাজ ভাড়ার সমান হয়ে যাবে।

সূত্র আরও জানায়, দেশীয় পতাকাবাহী জাহাজকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে ফ্লাগ প্রটেকশন অর্ডিন্যান্স থাকলেও তা যথাযথ প্রয়োগ হচ্ছে না।