বজেটে আয়কর আইন পরিবর্তনের প্রস্তাব যে কারণে...
দেশের কাস্টমস অ্যাক্ট এর আওতায় আমদানী পন্যের চুড়ান্ত শুল্কায়ন প্রক্রিয়া সহজতর করার জন্য ২০০৫-০৬ বাজেটে জাতীয় আয়কর আইনের কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এই প্রস্তাবনা পেশ করেন।
তিনি আয়কর আইনের ৮২ ধারার আওতায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কতৃক প্রত্যায়িত অডিট রিপোর্টে আগের চেয়ে কম আয় প্রদর্শন করা যাবে না এবং এই রিটার্ন অডিট করার বিধান করা হবে বলে প্রস্তাব করেন।
এ অর্থবছরগুলোতে করমুক্ত বা কর অব্যাহতিপ্রাপ্ত লোকসানের সাথে করযোগ্য অন্য কোন খাতের আয় সমন্বয় করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বীমা কোম্পানীর জন্য বীমা আইন ১৯৩৮ এর শর্ত পরিপালন করে প্রণীত হিসাব বিবরণী আয়কর বিভাগে দাখিলের বিধান করারও প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।
অন্যদিকে কোম্পানীর জন্য ‘প্রি-রিকুইজিট’ খাতে আনুমোদন যোগ্য খরচ দেড় লাখ টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ৯২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখেন সাইফুর রহমান।
এই বাজেটে আমদানিকৃত পন্য সাময়িক শুল্কায়নের পর চড়ান্ত শুল্কায়নের সময়সীমা ১৫০ দিনের পরিবর্তে ১২০ দিন নির্ধারন এবং নৌ ও স্থল পথে আমদানিকৃত পন্য ৪৫ দিনের পরিবর্তে ৩০ দিনে খালাস এবং বিমান পথে এই পন্য খালাসের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারনের প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।
