২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠানে দানের ওপর আয়কর রেয়াত

সরকার দেশের জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠানে দানের ওপর আয়কর রেয়াতের বিধান প্রবর্তন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রস্তাবিত ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে এ বিধান রাখা হয়।

আয়কর রেয়াতের বিধান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বেশ কিছু জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠান থেকে অনুদানকে উৎসাহিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।