প্যাসিফিক টেলিকমের সাথে সিংটেলের ১১৮ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর
সিংটেল ও সিটিসেলের সার্ভিস প্রোভাইডার প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) মধ্যে বৃহস্পতিবার ১১৮ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। সিংগাপুরে প্যাসিফিকের ৪৫ শতাংশ শেয়ারের জন্যই মুলত এই চুক্তি স্বাক্ষর।
এর মধ্যে নতুন শেয়ারের জন্য ৯০ মিলিয়ন ডলার ব্যয় হবে।
এই চুক্তির ব্যাপারে সিটিসেল আগামী সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করবে।
পিবিটিএল’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট ফয়সল মোরশেদ খান এবং সিংটেলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা লি হেসিন চুক্তিটিতে স্বাক্ষর করেন।
ফয়সল বলেন, আমরা কৌশলগত বিনিয়োগকারী হিসেবে সিংটেলকে স্বাগত জানাই। সিংটেলের এই বিনিয়োগ পিবিটিএল’র নেটওয়ার্ককে বি¯তৃত এবং আরও সুদৃঢ় করবে।
সিংটেলের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লি বলেন, সিংটেল বিশ্বাস করে বাংলাদেশে সামনের বছরগুলোতে টেলিযোগাযোগ খাত আরও বি¯তৃত হবে।
এদিকে সিটিসেলের প্রধান মার্কেটিং কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ বলেন, এশিয়ার সবচে’ বড় কোম্পানি বিনিয়োগ করায় ২০০৭ সালের মধ্যে আমাদের মার্কেট লিডার হওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের নেটওয়ার্ক কাঠামো আরও উন্নত করার আশা করছি।
সিংটেলই এশিয়ার সবচে’ বড় মোবাইল ফোন কোম্পানি। এশিয়ার ৬টি মার্কেটে সাড়ে ছয় লাখ গ্রাহক রয়েছে।
