জিলেটের বাণিজ্যিক সম্প্রসারণ লটারির ড্র অনুষ্ঠিত
জিলেট বাংলাদেশ তার উৎপাদিত পণ্যের বাণিজ্যিক সম্প্রসারণে খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে লটারির মাধ্যমে পুরস্কার দিয়েছে। ১ জুন ঢাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা মহানগর জোন এবং ঢাকাসহ দেশের আরো কয়েকটি অঞ্চল নিয়ে গঠিত জোনের লটারির ড্র সম্পন্ন হয়। এছাড়াও চট্টগ্রাম ও সিলেট নিয়ে গঠিত অঞ্চলের ড্র হয় চট্টগ্রামে এবং খুলনা ও রাজশাহী নিয়ে গঠিত অঞ্চলের ড্র হয় খুলনায়।
সারাদেশের চারটি অঞ্চলে জিলেটের জিলেট-২ এবং ব্লু-২ ব্রাণ্ডের পণ্য বিক্রির জন্য মোট ২০৪টি পুরস্কার দেওয়া হয় খুচরা বিক্রেতাদের। এর মধ্যে রয়েছে মোটর সাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি। গত ১৬ এপ্রিল থেকে জিলেট তাদের প্রতি ৬টি পণ্যের বিপরীতে একটি লটারির কুপণ খুচরা বিক্রেতাদের মাঝে বিতরণ করে।
ঢাকায় লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলেট বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক কেএম দুবে, ঢাকা মহানগর অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক আনিসুর রহমান এবং ঢাকা-আপ অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক আবু সুফিয়ান।
